নতুন চার নাটকে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় এবারের প্রথম রানার্স আপ মৌসুমী নতুন চারটি নাটকে অভিনয় শুরু করছেন। নাটকগুলোর নির্মাতারা হলেন—এজাজ মুননা, নাহিদ আহমেদ, মোহাম্মাদ মুস্তফা কামাল ও শঙ্খ দাশগুপ্ত। এর মধ্যে প্রথম তিনজন নির্মাতার নাটক এক ঘণ্টার হলেও শেষের নাটকটি হবে ধারাবাহিক। নাটক চারটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘সবগুলোরই চিত্রনাট্য হাতে পেয়েছি। চিত্রনাট্যগুলো পড়ে মনে হয়েছে, প্রতিটি নাটকে আমার চরিত্র ভিন্ন ধরনের। নাটকের নাম পরিবর্তন হতে পারে, তাই আপাতত নামগুলো বলতে চাচ্ছি না।’এগুলো ছাড়াও মৌসুমী বর্তমানে ভার্সিটি নামের একটি ধারাবাহিকের শুটিং করছেন। গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির নানা ঘটনা নিয়ে নাটকের কাহিনি গড়ে উঠেছে বলে জানান মৌসুমী। ভার্সিটি নাটকে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এটি আমার দ্বিতীয় ধারাবাহিক নাটক। এর আগে আমি ক্রিকেট নিয়ে নির্মিত একটি ধারাবাহিকে কাজ করেছিলাম। এবারের নাটকটির গল্প একেবারে ভিন্ন ধরনের।