নতুন চেহারায় র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যানিয়েল র্যাডক্লিফের কথা ভাবতেই গোল-চশমা-পরা নিষ্পাপ একটি কিশোরের মুখই ভেসে ওঠে। হ্যারিপটার দিয়ে দর্শকদের মনে চিরঠাঁই যেন নিয়ে নিয়েছে তাঁর এই ছবি। কিন্তু সেই ছবিটা মুছে ফেলতে র্যাডক্লিফের চেষ্টার অন্ত নেই। এর পর থেকে তিনি যে ছবিই করেছেন, সেই চরিত্রটি ঠিকমতো ফুটিয়ে তুলতে জানপ্রাণ দিয়ে খেটেছেন।
মেরি শেলির বিখ্যাত সৃষ্টি ফ্রাঙ্কেনস্টাইন-এর ইগর চরিত্রে অভিনয় করবেন র্যাডক্লিফ। ইগর হচ্ছে ভিক্টর ফন ফ্রাঙ্কেনস্টাইনের সহকারী। ১৯ শতকের এই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টার কমতি নেই র্যাডক্লিফের। সম্প্রতি এই নতুন চেহারাতেই ক্যামেরাবন্দী হয়েছেন র্যাডক্লিফ। টিএনএন।