নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুই শুধু আমার
তুই শুধু আমার

তুই শুধু আমার
কাল শুক্রবার ঢাকাসহ দেশের ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুই শুধু আমার ছবিটি। মীনা ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন সায়মন, মৌমিতা, সিনথিয়া, কাজী হায়াত, আলেকজান্ডার বো, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। গানের কথা লিখেছেন সুদীপ কুমার। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কনা, পুলক, রুপম, রাজিব, মুন, তানজিনা রুমা, রেশাদ। পরিচালক রাজু চৌধুরী জানান, ছবিটি গতানুগতিক গল্পের বাইরের রোমান্টিক অ্যাকশন ধাঁচের।

লাভ স্টেশন
লাভ স্টেশন

লাভ স্টেশন
লাভ স্টেশন ছবি তৈরি করেছে মীনা ফিল্মস। কাল শুক্রবার ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। অভিনয় করেছেন বাপ্পি, মিষ্টি, কাজী হায়াত, শাহনূর, রেহানা জলি প্রমুখ। গানের কথা লিখেছেন কবির বকুল, সুদীপ কুমার ও শওকত আলী ইমন। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী, রুপম, মিমি ও আশিক। পরিচালক সাহাদত হোসেন লিটন জানান, ছবির গল্পে নতুনত্ব আছে, দর্শকদের ভালো লাগবে।

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি
মার্ভেল কমিকসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন জেমস গান। অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ডেভ বাতিস্তা, ভিন ডিজেল, জো সালদানা প্রমুখ। ১ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি কাল শুক্রবার থেকে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।