নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগ ব্রাদার ছবিতে মাহি
বিগ ব্রাদার ছবিতে মাহি

বিগ ব্রাদার
কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিগ ব্রাদার ছবিটি। উইনার ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিতে অভিনয় করেছেন শিপন, মাহিয়া মাহি, আহমেদ শরীফ, প্রবীর মিত্র, ড্যানি সিডাক, রেবেকা, বিপাশা প্রমুখ। ছবির গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও অদিত। গানে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান, কনা, শারমিন রমা, দোলা, কিশোর ও হাসিব।
ছবির পরিচালক সাফি উদ্দীন সাফি জানান, রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্প নিয়ে ছবির কাহিনি গড়ে উঠেছে।

জিরো ডিগ্রী
জিরো ডিগ্রী ছবিটি দুই পর্বে মুক্তি পাচ্ছে। প্রথম পর্বে কাল শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। প্লে প্রোডাকশনসের ব্যানারে ছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, তারিক আনাম খান, ইরেশ যাকের, টেলি সামাদ, রাব্বি, জায়িদ প্রমুখ। ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও ভুপেন হাজারিকার গান রয়েছে। এছাড়া গান লিখেছেন অনিমেষ আইচ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, জেমস, ন্যান্সি, প্রীতম, সন্ধি প্রমুখ।
ছবির পরিচালক অনিমেষ আইচ জানান, থ্রিলার ধাঁচের গল্প নিয়ে ছবির কাহিনি; যেখানে প্রেম, ঘৃণা, প্রতারণা আর প্রতিশোধের গল্প আছে।