নতুন ছবি

মনের অজান্তে
মনের অজান্তে ছবির গল্প পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে। পরিচালক জাকির খান জানান, তাঁর এই ছবিতে প্রেম, বিরহ, অ্যাকশন—সবই আছে। আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। অভিনয় করেছেন ফেরদৌস, নিরব, রাবিনা বৃষ্টি, সুব্রত, শিবা শানু, দুলারী, জ্যাকি, সাথী, রিয়েল, কাকন, শিল্পা প্রমুখ।
ছবির গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, কবির বকুল ও জালাল মুন্না। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, বিউটি ও শাওন চৌধুরী। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আলাউদ্দীন।
আর বি চলচ্চিত্রের ব্যানারে তৈরি হয়েছে ছবিটি।
ভালোবাসার চ্যালেঞ্জ
ছবির নাম ভালোবাসার চ্যালেঞ্জ। গল্প একটু অন্য রকমের। জানালেন ছবির পরিচালক আবদুল মান্নান। ছবিতে দুই নায়ক, দুই নায়িকার মধ্যে চতুর্ভুজ প্রেমের দ্বন্দ্ব দেখা দেয়। কিন্তু একসময় ভালোবাসার চ্যালেঞ্জে তাঁরা সবাই জয়ী হন।
ছবিটি মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। মাহি কথাচিত্রের ব্যানারে ছবিতে অভিনয় করেছেন রাবিনা বৃষ্টি, সিলভি, রাজ নিলয়, আরিয়ান, দুলারি, সুব্রত, ইলিয়াস কোবরা প্রমুখ।
ছবির গানের কথা লিখেছেন শচিন নাগ ও আবদুল মান্নান। গানে কণ্ঠ দিয়েছেন সুইটি, চম্পা বণিক ও রাশেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শরীফ আহমেদ ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।