নতুন ছবি মুক্তি পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে গেছে নতুন ছবি মুক্তির প্রক্রিয়া। আগামী এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত নতুন ছবি মুক্তির জন্য প্রযোজক পরিবেশক সমিতিতে কোনো আবেদনপত্র জমা পড়েনি। জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে প্রযোজকেরা নতুন ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া নতুন ছবি মুক্তি দেওয়ার মতো খুব বেশি ছবিও তৈরি নেই। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছাড়পত্রের জন্য নতুন কোনো ছবিও এর মধ্যে জমা পড়েনি। ফলে এই দীর্ঘ সময় প্রেক্ষাগৃহ মালিকদের পুরোনো ছবিগুলোই প্রদর্শন করতে হবে।