নতুন ছবিতে আবদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারখাদ আবদি
বারখাদ আবদি

ক্যাপটেন ফিলিপস-এ প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অখ্যাত অভিনেতা বারখাদ আবদি, জীবিকার জন্য যিনি আসলে ছিলেন লিমুজিন-চালক। প্রথম ছবিতেই বাজিমাত! সোমালিয়ান বংশোদ্ভূত এই মার্কিন অভিনেতা অজস্র পুরস্কারে মনোনীত হয়েছেন। সম্প্রতি জিতলেন বাফটা। এবার অস্কারে সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।
সেই আবদি আরেকটি ছবি করছেন—দ্য প্লেস দ্য হিটস দ্য সান। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ম্যারাথন রানার উইলি এমতোলোর জীবনী নিয়ে বানানো হচ্ছে ছবিটি। পিটিআই।