নতুন ছবিতে এমা ওয়াটসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি পটার তো বটেই, এমনকি অভিনয়ই ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন এমা ওয়াটসন। শোনা যাচ্ছিল, সিনেমা ছেড়ে ফ্যাশন জগতে মন দেবেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য দেখা যাচ্ছে, সিনেমা ছাড়ার খবরটা ভুল। এমা নিজেই নিশ্চিত করেছেন দ্য পার্কস অব বিয়িং এ ওয়ালফ্লাওয়ার ছবিতে অভিনয়ের খবর। আর এ খবরটা এমা জানিয়েছেন টুইটারের মাধ্যমে। চার্লি নামের এক অল্প বয়সী তরুণকে নিয়ে ছবির গল্প, যে তার চেয়ে বেশি বয়সী একজনের প্রেমে পড়ে। ওয়েবসাইট।