নতুন ছবিতে গং ও লাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেল গিবসন ও হেলেন হান্ট অভিনীত হলিউডের রোমান্টিক কমেডি হোয়াট উইমেন ওয়ান্টস ছবিটি চীনা ভাষায় পুনর্নির্মিত হচ্ছে। এ ছবিতে অভিনয় করছেন গং লি ও অ্যান্ডি লাও। বেইজিংয়ের পলিবোন ফিল্মস ডিস্ট্রিবিউশন কোম্পানি ছবিটি তৈরি করছে। তারা এরই মধ্যে প্যারামাউন্ট পিকচার্সের কাছ থেকে ছবিটির পুনর্নির্মাণস্বত্ব কিনে নিয়েছে।অ্যান্ডি লাও অভিনয় করছেন মেল গিবসনের করা নিক মার্শালের চরিত্রে। একটি বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপন নির্বাহী, যিনি হঠাৎ করে একটি ঘটনার পর মেয়েদের মনের কথা শুনতে পান। ছবিতে অভিনয়ের জন্য গং ও লাও পাচ্ছেন এক কোটি ৪৭ লাখ ডলার।