নতুন ছবিতে র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ এক আইনজীবী নিজের অজান্তেই ভৌতিক সব কাজ-কারবারে জড়িয়ে পড়েন। সেখান থেকে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এমনই গল্প অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে দ্য ওম্যান ইন ব্ল্যাক ছবিটি। সুজান হিলের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। ছবির পাণ্ডুলিপি লিখছেন জেন গোল্ডম্যান। সম্প্রতি তাঁর লেখা পাণ্ডুলিপি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে কিক অ্যাস ছবিটি। দ্য ওম্যান ইন ব্ল্যাক ছবিটি পরিচালনা করবেন জেমস ওয়াটকিনস। এ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে হ্যারি পটারখ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ বেশ উচ্ছ্বসিত। ওয়েবসাইট।