নতুন ছবিতে লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে তাঁকে দেখা গেছে বিচারকের আসনে, ‘আমেরিকান আইডল’ প্রতিযোগিতায়। হলিউডের রাস্তায় তাঁর পদচারণ নেই বেশ কিছুদিন। গত বৃহস্পতিবার একটি প্রচারমাধ্যম জানাল, অবশেষে ভক্তদের সামনে আসছেন জেনিফার লোপেজ। এরই মধ্যে নাকি দুটি ছবির জন্য দেনদরবারও সেরে ফেলেছেন এই তারকা। ছবি দুটির একটির নাম পার্কার। মারদাঙ্গা গোছের এই ছবিতে আরও অভিনয় করবেন জেসন স্ট্যাথাম। দ্বিতীয় ছবিটি কমেডি ঘরানার, নাম হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং। আমেরিকান আইডলের বিরতির মধ্যেই ছবি দুটির শুটিং করবেন লোপেজ। তবে জনপ্রিয় এই শোর পরবর্তী আয়োজনে লোপেজ থাকবেন কি না, এটা এখনো কুয়াশাচ্ছন্ন। ওয়েবসাইট।