নতুন জীবনের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শানুতিন বছরের ভালোবাসা। বর্তমানে তিন মাসের বিবাহিত জীবন। টোনাটুনির সংসারে বেশ সুখেই আছেন তিনি। ‘যদিও ঝগড়া লাগলে বলে ফেলি আগেই ভালো ছিলাম। কিন্তু সত্যি বলতে কি এখন অনেক অনেক ভালো আছি। বিয়ের এ অনুভূতিটাই অন্য রকম।’ বলতে গিয়ে হেসে ফেললেন শানেরৈই দেবী শানু।গত বছরের ২৭ ডিসেম্বর জেভিয়ার শান্তনু বিশ্বাসকে বিয়ে করেন তিনি। বিয়েটি হয় পুরোপুরি ঘরোয়াভাবে। বরিশালে পাত্রের বাড়িতেই।‘বিয়েটাই আমার জন্য একটি স্মৃতি। বিয়ের দিন ঠিক হয়ে গেছে। কিন্তু ডাক পেলাম উত্তরাধিকার রিয়েলিটি শোতে অংশ নেওয়ার জন্য। শ্বশুরবাড়ির লোকজন তখন ভাবছেন আউট হয়ে ঠিক সময়মতো বের হয়ে আসতে পারবে তো?পাঁচ সপ্তাহ পর আউট হলে সবাই হাঁফ ছেড়ে বাঁচল। তবে সবাই তৈরি ছিল তারিখ পেছানোর জন্য।’ জানান শানু।শ্বশুরবাড়ির মধ্যমণি তিনি। সারাক্ষণই মাথায় তুলে রাখা হয়। এ দিক দিয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন তিনি। আদর-যত্নের কাহিনি এখানেই শেষ নয়। শুটিং শেষ করে রাতে বাড়ি ফিরে দেখেন অন্য ঘটনা। স্বামী রান্না করে টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষায়। জেভিয়ারের অতিরিক্ত দেখভালের দায়িত্বে মাঝেমধ্যে অবশ্য বিরক্ত হন। তবে বাকি সব সময় তাঁর এ দিকটিই শানুর সবচেয়ে প্রিয়। মমএকজন পর্দার পেছনের লোক, অপরজন সামনের। পরিচালক ও অভিনেত্রীর দায়িত্ব পালনে বিয়ের মধ্যকার ঘটনার মধ্যদিয়ে অনেকবারই যেতে হয়েছে। মঞ্চে বসে সে দৃশ্যগুলোর সঙ্গেই বারবার তাল মিলিয়ে ফেলছিলেন অভিনেত্রী মম। ‘অভিনয়ে অনেকবার কনে সেজেছি। সে চরিত্র আর এ আমার সঙ্গে মেলাতে বেশ কষ্টই হচ্ছিল আমার।’ সদ্য সংসারজীবনে ঢোকা মম তাঁর অনুভূতি ব্যক্ত করেন এভাবেই। ৩১ মার্চ পরিচালক এজাজ মুন্না ও অভিনয়শিল্পী মম বিয়ে করেন। দুই পরিবার থেকে নেওয়া সিদ্ধান্তে হুট করে বিয়ে হয়ে যায়। আগের দিন পর্যন্ত শুটিং করেছি। বিয়ের দিনটাও অনেক ব্যস্ততার মধ্যে গেছে। হাতের কাজগুলো সেরে তৈরি হয়ে স্টেজে এসে বসে গেলাম। চিন্তা করে দেখলে ব্যাপারগুলো খুবই অদ্ভুত লাগছে।’ হেসে জানান মম। প্রথম দু-তিন দিন ঘোরের মধ্যেই কেটে গেছে এই নববধূর। বিশ্বাসও হচ্ছিল না। এ কারণেই অনেকবার স্বামী এজাজ মুন্নাকে জিজ্ঞেসও করে ফেলেছেন আমাদের কি আসলেই বিয়ে হয়ে গেছে?দুজনার ভালোবাসার অনুভূতিটাও পেশাগত কাজের মধ্যদিয়েই শুরু। ২০০৭ সালে এজাজ মুন্না পরিচালিত নীড় নাটকে অভিনয় করেছিলেন মম। আর যখন কয়েকটি পর্ব বাকি তখনই এ জুটির যাত্রা শুরু। সে কাহিনি মমই তুলে ধরলেন—‘অনেকে বলত আমাদের ব্যাপারে। মুন্না তো খুবই লাজুক ছিল। আমিও এড়িয়ে চলতাম। কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। মুন্না এসে একদিন এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করে। মা-বাবার ইচ্ছেটার প্রাধান্য আমার কাছে অনেক বেশি ছিল। এ কারণে মুন্না সরাসরি প্রস্তাব নিয়ে যায় মা-বাবার কাছে। তাঁদের রাজি করানোর পরই আমাকে রাজি করাতে পেরেছে।’মাহাদি ‘নতুন সবকিছুই তো ভালো লাগে। নতুন মোবাইল ফোনসেট, ল্যাপটপ ব্যবহার করতে তো বেশ লাগে। সে ক্ষেত্রে এ নতুন জীবনটাও ভালো লাগছে। খারাপ না’—বেশ মজা করে বলা প্রতিটি শব্দের মধ্যেই গায়ক মাহাদির দাম্পত্য জীবনের রঙিন মুহূর্তগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল। সাত বছরের ভালোবাসার সুরে একে অপরের হাতে হাত রেখে চলেছেন। মাহাদির বিয়ের সব পরিকল্পনা নেওয়া হয়েছে ১০-১৫ দিনের মধ্যেই। দুই পরিবারের সম্মতিতেই হুট করে হয়ে যায়, আগে থেকে কোনো রকম প্ল্যান ছাড়াই। ২৩ মার্চ মাহাদি ও আরিফা রহমান মুনমুন বিয়ে করেন। শুরু করেন আরেক সুরময় জীবনের যাত্রা। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সাংসারিক জীবনের প্রতিটি সেকেন্ড তাঁদের কাছে শুধুই আনন্দময়। বিয়ের পর নেওয়া ছুটিগুলোও যেন চোখের পলকে কেটে গেছে। মাহাদি তাঁর গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে এসেছেন সব সময়। তবে গান দিয়ে বউয়ের মন জয় করার কাজটি এখনো অসম্পূর্ণ। এ ব্যাপারে কপট দুঃখ দেখিয়ে বলেন, ‘অন্যদের গান খুব শোনে, তবে আমারটা শোনে না।’ সাংসারিক কাজের ক্ষেত্রে দুজনেরই অবদান আছে। জিজ্ঞেস করায় হাসতে হাসতে জানান, ‘এই যে আমি বাইরের কাজ করি, আর সে ঘরের কাজ করে।’ পছন্দ-অপছন্দের বিষয়গুলোও অনেকটা মিলিয়ে নিয়েছেন। মাহাদির খুঁটিনাটি প্রতিটি বিষয়ের দিকে খুব নজর মুনমুনের। এটাই বেশ উপভোগ করেন মাহাদি। রয়া মুনতাসীর