নতুন জুটি শহীদ ও দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির নতুন জুটির আবির্ভাব হচ্ছে বলিউডে। করন জোহর প্রযোজিত নতুন ছবিতে নাম লেখাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও শহীদ কাপুর। এবারই প্রথম এক ক্যামেরায় বন্দী হবেন এই তারকাদ্বয়। করনের আশা, সফল হবে বলিউডের এই নতুন জুটি। একটি সূত্র জানিয়েছে, করনের সহকারী পরিচালক তারান বীর সিং পরিচালনা করবেন নতুন ছবিটি। এর আগে এই তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন অয়ন মুখার্জির ওয়েক আপ সিড ছবিতে। জিনিউজ ব্যুরো।