নতুন ঠিকানায় আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২০ বছরের পুরোনো ঠিকানা পরিবর্তন করছেন আমির খান। মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে চলে যাচ্ছেন সেন্ট্রাল মুম্বাইয়ের লোয়ার প্যারেলে। বান্দ্রার বাসাটির একাংশে সংস্কারকাজ চলছে। আর এ কারণেই নতুন বাসায় উঠলেন আমির। তবে আমিরের মা জিনাত এখনো বান্দ্রার বাসাতেই আছেন। ফলে বান্দ্রার বাসাটাকে খুব যে মিস করতে হবে তা নয়। প্রায়ই হয়তো মাকে দেখার জন্য আমিরকে যেতে হবে সেখানে। টিএনএন।