নতুন দল, নতুন নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঞ্চনাটকে যুক্ত হচ্ছে নতুন দল এথিক। উৎপল দত্তের হাঁড়ি ফাটবে নাটক দিয়ে অভিষেক হচ্ছে দলটির। এ উপলক্ষে ঢাকায় মহিলা সমিতিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এথিকের আহ্বায়ক কাজী প্যারিস বলেন, ‘আমাদের দলের নামটি নতুন হলেও এর প্রায় সব সদস্যই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত আছেন। নিয়মিত নাট্যচর্চা করছেন।’উৎপল দত্তের লেখা হাসির নাটক হাঁড়ি ফাটবে নির্দেশনা দিয়েছেন অপু শহীদ।