নতুন দুই ছবিতে দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের সাফল্য ২০১৪-তেও টেনে নিয়ে যাওয়ার ধনুর্ভঙ্গ পণ করেছেন দীপিকা পাড়ুকোন। ৫ জানুয়ারি তাঁর জন্মদিন। এ উপলক্ষেই দীপিকা ভক্তদের আরও দুটো সুখবর দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময়ই দীপিকা ঘোষণা করবেন তাঁর নতুন দুই ছবির কথা।
গেল বছর পর পর চারটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দীপিকা। শুধু তা-ই নয়, এই চার ছবিতে তাঁর চরিত্রও ছিল চার রকমের। এতে দীপিকার অভিনয়-দক্ষতাও প্রমাণিত। বর্তমানে তিনি তিনটি ছবির কাজ করছেন—হ্যাপি নিউ ইয়ার, ফাইন্ডিং ফ্যানি ফার্নান্দেজ এবং ইমতিয়াজ আলীর পরবর্তী ছবি। দীপিকার কাছের এক সূত্র জানিয়েছে, জন্মদিনে আসছে ‘বিশেষ ঘোষণা’ও। আইএএনএস।