নতুন দুই ছবিতে বাপ্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পী
বাপ্পী

দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অভিনেতা বাপ্পী। এর একটি তালাশ, অপরটি মিসকল। তালাশ প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। পরিচালনা করবেন সৈকত নাসির। দেশা—দ্য লিডার-এর পর এই পরিচালকের এটি দ্বিতীয় ছবি। নতুন ছবিতে বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন অভিনেতা এ বি এম সুমন ও বিপাশা কবীর। পরিচালক বললেন, ‘এখানে তিনটি কেন্দ্রীয় চরিত্র রয়েছে। কারও থেকে কেউ কম নয়। আগামী ১ জুলাই থেকে ছবিটির কাজ শুরু করব।’
মিসকল ছবিটি পরিচালনা করবেন সাফিউদ্দিন সাফি। এএইচআই মুভিজের ব্যানারে নির্মীয়মাণ এই ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন নবাগত মুগ্ধতা। পরিচালক জানান, আগামী সেপ্টেম্বরে মিসকল-এর কাজ শুরু হবে। পুরো ছবির কাজ বাংলাদেশে হলেও গানগুলোর শুটিং ভিয়েতনামে করার পরিকল্পনা করছেন পরিচালক।
নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে নারায়ণগঞ্জ থেকে মুঠোফোনে বাপ্পী বলেন, ‘কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষ করে সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকে গেছে। এ কারণে ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম নিতে বলেছেন ডাক্তার। সুস্থ হয়েই নতুন ছবি তালাশ-এর শুটিং শুরু করব।’
বাপ্পী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন।