নতুন দুই ধারাবাহিকে স্বাগতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগতা
স্বাগতা

নতুন দুটি ধারাবাহিকে অভিনয় করছেন স্বাগতা। ধারাবাহিক দুটি হচ্ছে অপূর্বা ও দলছুট প্রজাপতি। গৌতম কৈরীর পরিচালনায় অপূর্বা ধারাবাহিকে স্বাগতাকে দেখা যাবে করপোরেট প্রতিষ্ঠানের চাকুরে হিসেবে। স্বাগতা বললেন, ‘নাটকে আমার চরিত্রের নাম শ্যামলিমা। যে নিজেকে করপোরেট বাণিজ্যের সঙ্গে পুরোদমে খাপ খাইয়ে সাফল্য পেতে থাকবে। নাটকটিতে কাজ শুরু করার আগে আমি একটি করপোরেট প্রতিষ্ঠানে গিয়ে ধারণা নিয়েছি। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলে প্রস্তুত করেছি নিজেকে। আশা করি, দর্শক নাটকটা দেখে মজা পাবে।’ অপূর্বা ধারাবাহিকের গল্প আবর্ত হয়েছে চারজন নারীর চরিত্রকে মুখ্য করে। নাটকটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। দলছুট প্রজাপতি ধারাবাহিকটি পরিচালনা করছেন আরিফ খান। পারিবারিক নানা ঘটনা নিয়ে এগিয়েছে এর গল্প। যেখানে স্বাগতাকে দেখা যাবে একটা রাগী, জেদি মেয়ের ভূমিকায়। নাটকটি শিগগিরই প্রচারিত হবে এটিএন বাংলায়।