নতুন ধারাবাহিক ‘চাঁদের নিজের কোনো আলো নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাইক’, ‘রঙ’ ও ‘গ্র্যাজুয়েট’ ধারবাহিকের পর এবার নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল নতুন আরেকটি ধারাবহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন। আনিসুল হকের রচনায় নাটকটির নাম ‘চাঁদের নিজের কোনো আলো নেই’। আগামী ১৭ ডিসেম্বর থেকে এই ধারাবাহিকটির শুটিং শুরু করবেন জানান নির্মাতা নিজেই। ঢাকা ও এর আশপাশে নাটকটির চিত্রায়ণের কাজ শুরু হবে বলে জানা গেছে। বর্তমান সমাজের বিভিন্ন মানুষের অনিশ্চিত জীবনের ঘটনাই চাঁদের নিজের কোনো আলো নেই নাটকের বিষয়বস্তু।নতুন এই ধারাবাহিক সর্ম্পকে পরিচালক বলেন, ‘এত দিন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে নাটক নির্মাণ করিনি। শুটিং শেষে চলচ্চিত্রটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে বলেই ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছি।’তিনি আরও বলেন, ‘গ্র্যাজুয়েটের পর এবার ভিন্ন কিছু করতে যাচ্ছি। নতুন কিছু বানানোর চেষ্টা করতে যাচ্ছি। তবে এটা বলতে পারি, আগের ধারবাহিকগুলোর চেয়ে এটা একবারেই ভিন্ন একটি নাটক হবে। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’১০৪ পর্বের ‘চাঁদের কোনো আলো নেই’ নাটকের সম্ভাব্য অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, তিশা, শখ, সিদ্দিকুর রহমান, তুষার খান, মনিরা মিঠু, সোহেল খান, মিশুসহ আরও অনেকে।