নতুন নাটক 'তামসিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে গতকাল পরিবেশিত তীরন্দাজের তামসিক নাটকের একটি মুহূর্ত l প্রথম আলো
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে গতকাল পরিবেশিত তীরন্দাজের তামসিক নাটকের একটি মুহূর্ত l প্রথম আলো

নাটকের দল ‘তীরন্দাজ’ মঞ্চে এনেছে তামসিক। অপু মেহেদীর লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন কাজী রাকিব। ৭ এপ্রিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। গতকাল রোববার সন্ধ্যায় ছিল নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির প্রদর্শনীতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত হন।
আদিম মানুষেরা পৃথিবীর অনেক অজানাকেই রহস্যময় করে তুলেছিল। তবে তাদের কোনো দুরভিসন্ধি ছিল না, ছিল অজ্ঞতা। কিন্তু এই যুগে বিজ্ঞান যখন সব রহস্যের দ্বার খুলে দিচ্ছে, তখন সত্য জানার পরও কিছু মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য পৃথিবীকে রহস্যময় করে তুলছে ভিন্ন উপায়ে। তারা পৃথিবীকে পরিণত করে তুলছে অস্থিরতা ও নিষ্ঠুরতায় পরিপূর্ণ এক গ্রহে। এ জন্য তারা প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ধর্মকে।
এটাই তামসিক নাটকের মূল কথা। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তমা রানী, তমাল খান, এনাম রিপন, উত্তম চক্রবর্তী, হাসান মাহদী, সোহাগ তালুকদার, আশিক সুজি, তাহমিনা লিজা, সোলায়মান আপন, রনি খান প্রমুখ।