নতুন নাটকে পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও টিভি নাটকে কাজ করবেন পপি। জেলেদের জীবন নিয়ে নাটকের গল্প। নাটকটির পরিচালক সালমান হায়দার জানান, এ মাসের শেষ দিকে কক্সবাজারে পুরো নাটকের শুটিং হবে। এতে পপির সঙ্গে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু। নাটকে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘চলচ্চিত্রের পাশাপাশি টিভিতেও কিন্তু আমাদের অনেক দর্শক আছেন। এ কথা ভেবে যখনই সুযোগ পাই, টিভি নাটক কিংবা টেলিছবিতে কাজ করার চেষ্টা করি। এবারও করব।’এবার ঈদে পপি অভিনীত একটি নাটক টিভিতে দেখানো হয়েছে। নাম মেঘে ঢাকা চাঁদ। নাটকে পপির বিপরীতে অভিনয় করেন হাসান মাসুদ।পপি জানালেন, শিগগিরই তাঁর অভিনীত বিদ্রোহী গার্মেন্টস কন্যা ও জীবন যন্ত্রণা নামে দুটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি একটি নতুন ছবিতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।