নতুন নাটকে সারা যাকের
সারা যাকের অভিনীত টিভি নাটক সর্বশেষ গত রোজার ঈদে প্রচারিত হয়েছিল। বেশ কিছুদিন বিরতির পর আগামী মার্চে আবার নতুন নাটকে অভিনয় করবেন তিনি। নাটকটি রচনা করেছেন রতন পাল পরিচালকও তিান। বর্তমানে নাটকটির চিত্রনাট্যের কাজ চলছে।সারা যাকের বলেন, `আপাতত বাংলাভিশনের Íআমি এখন কী করব?" অনুষ্ঠানের কাজ চলছে। এর বাইরে লেখালেখির কাজ নিয়ে অনেকটা ব্যস্ত থাকতে হচ্ছে। নানা ব্যস্ততার কারণে টিভি নাটকে সেভাবে কাজ করা হয় না। চিন্তা করেছি, আগামী মার্চে নতুন একটি নাটকের কাজ করব। তবে নাটকের নাম এখনো ঠিক করা হয়নি।'সারা যাকের বলেন, অনেক দিনের ইচ্ছা নিজেদের প্রতিষ্ঠান ধ্বনিচিত্র থেকে একটি চলচ্চিত্র নির্মাণের। সেটা নিয়েও কিছুটা ভাবনা-চিন্তা চলছে।বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে আলী যাকের ও সারা যাকেরের কাছে আসার গল্প। এ নিয়ে তিনি বলেন, `প্রথমদিকে এটা আমাদের করার কথা ছিল না। পরে যখন গল্পটা শেয়ার করেছি, তখন বেশ ভালোই লেগেছে। ক্লোজআপ কাছে আসার গল্পে এর মাধ্যমে মনে হচ্ছে অনেকটা বেশ আগের সময়ে ফিরে গেছি। বেশ ভালোই লাগছে।'