প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রণবীরের নেশা তো পুরোনো হয়েছে। এবার নতুন নেশা চেপে বসেছে ক্যাটরিনার মাথায়। ক্ষীণ কটির এই অভিনেত্রী নিজেকে ফিট রাখতে নতুন এক পদ্ধতি খুঁজে বের করেছেন। পাহাড়ে ট্রেকিং করা এখন তাঁর নতুন শখ। দক্ষিণ আফ্রিকায় প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে শুটিং করছিলেন ক্যাট। সে সময়ই একটি দৃশ্যের জন্য ট্রেকিং করতে হয় ক্যাটের। আর সে সময়ই ট্রেকিংয়ের খুঁটিনাটি শিখে তাতে আসক্ত হয়ে পড়েন তিনি। ক্যাটের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, একা একা ট্রেকিং নয়, রণবীরের সঙ্গে ট্রেকিং করা খুব পছন্দ ক্যাটের। আসলেই লোকালয়ের উটকো ঝামেলার চেয়ে প্রেমের জন্য পাহাড় তো মন্দ নয়।
সেঁজুতি শহীদ
সূত্র: পিটিআই, টাইমস অব ইন্ডিয়া, আইএএনএস, কন্টাক্ট মিউজিক, মিড ডে