নতুন পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পরিচয়ে আবির্ভূত হচ্ছেন হিলারি সোয়াঙ্ক। অস্কারজয়ী এই অভিনয়শিল্পী ক্যানসারবিষয়ক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। আমেরিকান ক্যানসার সোসাইটির সহযোগিতায় তৈরি ছবিটির নাম চুজ ইউ। নারীদের ক্যানসার বিষয়ে সচেতন করাই ছবিটি নির্মাণের উদ্দেশ্য। ৩২ বছর বয়সী হিলারি বলেন, ‘আমার দাদি স্তন ক্যানসারে মারা গেছেন। আমার ফুফুও। আমাদের পরিবারে এই রোগটি ব্যাপকভাবে বিস্তৃত। এমন অনেকই আছেন, যাঁরা এই রোগের শিকার। নিয়মমাফিক জীবনযাপনই পারে এই রোগ থেকে নিস্তার দিতে। ছবিতে এসব নিয়েই বলা হয়েছে।’ অনলাইনে সামনের মাসেই মুক্তি পাবে চুজ ইউ। ওয়েবসাইট।