নতুন পরিচয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রতীক হাসান। সম্প্রতি মুক্তি পাওয়া এ চলচ্চিত্রের একটি গানের শিল্পী হিসেবেই পর্দায় দেখা গেছে তাঁকে। প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসানের ছেলে প্রতীক বললেন, মিউজিক ভিডিওতে এ ধরনের কাজই করতে হয়। তাই চলচ্চিত্রে কাজ করতে এসে আলাদা কোনো অনুভূতি তৈরি হয়নি। চলচ্চিত্রে অভিনয় নিয়ে আলাদা কোনো অনুভূতি না থাকলেও সংগীত পরিচালক হওয়া নিয়ে বেশ উত্তেজিত প্রতীক।ফিরে আয় নামের নিজের পরবর্তী একক অ্যালবামের সংগীত পরিচালনা করছেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবসে অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন।