নতুন পরিচয়ে কিশোর
‘আগে বাসায়ই একটা ছোটখাটো স্টুডিও সেটআপ ছিল। একটা সময় ভাবলাম, যেহেতু নিয়মিতই গানের কাজ করতে হয় হচ্ছে আমাকে, তাই একটা ভালো মানের স্টুডিও থাকলে মন্দ হয় না। সে ভাবনা থেকেই নিজের মতো করে একটা স্টুডিও গড়া।’ বলছিলেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। নাম দিয়েছেন ‘কম্পোজ স্ট্যান্ড’। স্টুডিওর মধ্য দিয়ে নতুন পরিচয়ে দর্শকদের সামনে উপস্থিত হলেন ক্লোজআপ তারকা কিশোর। মগবাজার ওয়্যারলেসে অবস্থিত এ স্টুডিওর পুরো সেটআপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে কিশোর তাঁর নতুন স্টুডিও থেকে কাজ শুরু করেছেন। কিশোর আরও বলেন, স্বপ্ন আছে অত্যাধুনিক সেটআপ ও কম্পোজিশনের মধ্য দিয়ে ‘কম্পোজ স্ট্যান্ড’ স্টুডিওকে একটি ভালো মানের রেকর্ডিং স্টুডিওর কাতারে দাঁড় করানো।এরই মধ্যে কম্পোজ স্ট্যান্ডে শুরু হয়েছে কিশোরের নিজের গানের পাশাপাশি অপর ক্লোজআপ ওয়ান তারকা সাব্বিরের নতুন গানের সুর ও সংগীতায়োজনের কাজ।প্রসঙ্গত, গায়ক পরিচয়ের পাশাপাশি কিশোর সুরকার, সংগীত পরিচালক এবং গীতিকার হিসেবেও পরিচত ছিলেন। এবার যুক্ত হলো আরেকটি নতুন পরিচয়।