নতুন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপালি পর্দার ‘হ্যারি পটার’ হিসেবে তাঁকে চেনে দুনিয়ার মানুষ। এমনকি এক অর্থে অবিচ্ছেদ্য হয়ে গেছে অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ আর কল্পনার হ্যারি পটার। কিন্তু অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ যখন হ্যারি পটার-এর বাইরের ছবিতে অভিনয় করবেন, তখন তা কীভাবে নেবে তাঁর ভক্তরা? এ নিয়ে উৎকণ্ঠিত ড্যানিয়েল নিজেও। সামনে আসছে তাঁর ছবি দ্য ওম্যান ইন ব্ল্যাক। এই ছবিতে বিপত্নীক একজন মানুষ হিসেবে দেখা যাবে তাঁকে। ওয়েবসাইট।