নতুন পারিবারিক গেম শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে তাৎক্ষণিক, বিটিভিতে হিং টিং ছট এবং বাংলাভিশনে লাগ ভেলকির পর আবারও দর্শকদের সামনে নতুন একটি গেম শো নিয়ে আসছেন খাইরুল ইসলাম। বিভিন্ন ক্ষেত্রের কিছু তারকা পরিবার নিয়ে আয়োজন করা হচ্ছে এ গেম শো। এর গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন পাখি। অনুষ্ঠানটির নাম হারি জিতি নাহি লাজ।পাখি জানান, এরই মধ্যে অনুষ্ঠানটির ২৬ পর্বের ধারণকাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রতি পর্বে থাকবে দুটি করে তারকা পরিবার। প্রতি পরিবারের সদস্য চারজন। জমজমাট প্রতিযোগিতামূলক কিছু খেলায় তাঁরা অংশ নেবেন।নতুন অনুষ্ঠান নির্মাণ প্রসঙ্গে পাখি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান করার জন্য সাধারণত যে ধরনের বাজেটের প্রয়োজন হয়, তা এখন অনেক চ্যানেলই দিতে রাজি হয় না। তাই অভিমানের জায়গা থেকে এ ধরনের অনুষ্ঠান নির্মাণ থেকে অনেক দিন দূরে ছিলাম। দর্শকদের চাহিদার কথা ভেবেই আবারও এ ধরনের অনুষ্ঠান নির্মাণে উদ্বুদ্ধ হয়েছি।’