নতুন প্রজন্ম শেষ কথার রাজনীতি দেখতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুন নূর তুষার, এখন কী নিয়ে ব্যস্ত?নিজের কাজগুলো দ্রুত গুছিয়ে চলে যাই শাহবাগে। প্রতিদিন মিরপুর থেকে বাইসাইকেলে শাহবাগ আসছি। প্রতিটি প্রজন্মের জন্য স্মরণীয় একটি দিন থাকা প্রয়োজন। আমাদের সময় যেমন ছিল এরশাদ সরকারকে উৎখাতের দিনটি। আর এই প্রজন্মের জন্য যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান-সমাবেশ। এই সমাবেশ দেখে আপনার অনুভূতি কী?আমাদের দীর্ঘ রাজনীতির একটি সংস্কৃতি হলো, সমাবেশস্থলে লোক জমায়েতের জন্য ট্রাক-বাস ভাড়া করতে হয়। কিন্তু এবার উল্টো ট্রাক-বাস পর্যন্ত অনেকের কাছ থেকেই ভাড়া নিচ্ছে না। বিনা পয়সায় শাহবাগ পৌঁছে দিচ্ছে। শাহবাগে এই প্রজন্মের ছেলেমেয়েরা একজন আরেকজনের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, বসছে, কণ্ঠ মিলিয়ে স্লোগান দিচ্ছে, সে এক অভূতপূর্ব দৃশ্য। তরুণদের এই স্বতঃস্ফূর্ত সমাবেশ দেখে কী মনে হচ্ছে?এই সমাবেশ ও অবস্থান আমাদের রাজনীতিবিদদের জন্য একটি বড় শিক্ষা—তরুণদের অবহেলা করা যাবে না। যদি অবহেলা করা হয়, তাহলে তরুণেরা নিজেরাই নিজেদের তৈরি করে নেবে। আর তরুণেরা এখন প্রচলিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তা ভুল প্রমাণিত হয়েছে। নতুন প্রজন্ম শেষ কথার রাজনীতি দেখতে চায়। আপনি ‘গর্ব’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।বাংলাদেশ কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আর বিশ্বের কোথাও পোশাকশ্রমিকদের নিয়ে কোনো রিয়ালিটি শো হয়, তা আমার জানা নেই। কিন্তু বাংলাদেশে হচ্ছে। ‘গর্ব’ প্রতিযোগিতায় এই ছেলেমেয়ের খুব ভালো গান গেয়েছে। উপস্থাপনা করতে এসে আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো চ্যানেল আই প্রচার করছে।