নতুন প্রেমে মজেছেন রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও নার্গিস ফাখরির পর এবার নতুন আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাম্প্রতিক সময়ে বলিউডের প্রেমিকপুরুষ হিসেবে পরিচিতি পাওয়া রণবীর কাপুর। বলিউডের এ প্রেমিকপুরুষের নতুন প্রেমিকা আর কেউ নন। তিনি হচ্ছেন, কিংফিশার ক্যালেন্ডারের মডেল অ্যাঞ্জেলা জনসন। সিদ্ধার্থ যখন দীপিকা পাড়ুকোনোর প্রেমে মজেছেন, ঠিক তখন রণবীরও পিছিয়ে নেই। তিনি এখন সিদ্ধার্থের প্রতিষ্ঠানের মডেল ও তাঁর সাবেক বান্ধবী অ্যাঞ্জেলা জনসনকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, বলিউডে বাতাসে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে, রণবীর-অ্যাঞ্জেলার প্রেমের খবর। তাঁদের প্রেমের খবরটা নানা কারণে সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে। কিছুদিন আগে অভিনেত্রী আনুশকা শর্মার জন্মদিনেও নাকি এ দুজনকে একসঙ্গে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন গুরুপূর্ণ স্থানেও তাঁদেরকে অন্তরঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে।জানা গেছে, মা মঙ্গোলিয়ার এবং বাবা আইসল্যান্ডের হলেও অ্যাঞ্জেলা বর্তমানে ভারতেই স্থায়ীভাবে বসবাসের চিন্তাভাবনা করছেন। এমনকি নতুন প্রেমিক রণবীরের কাছাকাছি থাকার জন্য তাঁর পালি হিলের বাসার পাশেই একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন অ্যাঞ্জেলা। তা ছাড়া এখন রণবীরের সঙ্গে পরামর্শ করে ভারতীয় ও পশ্চিমা নাচের প্রশিক্ষণও নেওয়া শুরু করেছেন তিনি। এমনকি হিন্দি ভাষাও আয়ত্ত করার চেষ্টা করছেন তিনি। এদিকে রণবীরের নতুন প্রেমিকা অ্যাঞ্জেলা সম্পর্কে সিদ্ধার্থ মালিয়ার বলেন, অ্যাঞ্জেলা সত্যিকার অর্থে অসম্ভব সুন্দরী। কিংফিশারের মডেলদের মধ্যে খুব অল্প সময়ে নিজের প্রতিভার কথা জানান দিতে সক্ষম হয়েছিল।