নতুন প্রেমে হিলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন অভিনেত্রী প্যারিস হিলটন। এ নিয়ে বেশ খোশ মেজাজেই আছেন তিনি। এখন চুটিয়ে প্রেম করছেন নতুন এ প্রেমিকের সঙ্গে। হিলটনের নতুন এ প্রেমিক হচ্ছেন একজন শিল্পোদ্যোক্তা। গত এক মাস ধরে লাস ভেগাসের কিছু স্থানে তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। সাই ওয়েটস নামের এ ব্যবসায়ীর সঙ্গে তাঁকে লাস ভেগাসের কয়েকটি নৈশ ক্লাবে বেশ অন্তরঙ্গ অবস্থায় থাকতে দেখা গেছে।