নতুন বছর উদযাপনে নায়লা নাঈম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে ‘থার্টি ফার্স্ট ২০১৪ সেলিব্রেশন’। সেখানে থাকবে এ সময়ের আলোচিত মডেল ও আইটেম গার্ল নায়লা নাঈমের পরিবেশনা।
‘ইংরেজি নতুন বছর উপলক্ষে ৩১ ডিসেম্বর আমি সোনারগাঁও হোটেলে লাইভ ড্যান্স পারফরম্যান্সে অংশগ্রহণ করছি।’ নায়লা জানিয়েছেন তাঁর ফেসবুক পেজে।
এই অনুষ্ঠানে এছাড়াও থাকবে সংগীতশিল্পী আঁখি আলমগীরের পরিবেশনা। থাকবে লাইভ ডিজে।