নতুন বছর নিয়ে চিন্তিত তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুটা বেশ চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এঁরা হলেন—রানী মুখার্জি, ববি দেওল, আমির খান এবং আমির খানের পত্নী কিরন রাও। আমিরের পত্নী কিরণ রাওয়ের পরিচালনায় ‘ধোবি ঘাট’ ছবিটি ২০১১ সালের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে। বউয়ের পরিচালনায় ধোবি ঘাট ছবিতে অরুণ চরিত্রে অভিনয় করেছেন আমির। এ ছাড়া বলিউডের অন্য দুই অভিনয়শিল্পীর ছবিগুলোও মুক্তি পাচ্ছে ২০১১ সালের গোড়ায় জানুয়ারি মাসেই। বছরের শুরুতেই ৭ জানুয়ারি মুক্তি পাবে রানী মুখার্জির ছবি ‘নো ওয়ান কিলড জেসিকা’। তার পরের সপ্তাহেই ববি দেওলের ছবি ‘জামলা পাগলা দিওয়ানা’ ছবিটি। এবং তার পরের শুক্রবার কিরন রাওয়ের ছবি ধোবি ঘাট। বছরের শুরুটা কেমন যায়, তা নিয়েই এখন চিন্তিত তিনজনই। তবে রানীর চিন্তা এ ক্ষেত্রে একটু বেশি মাত্রায়। কারণ, ২০১০ সাল তাঁর জন্য একদমই ভালো ছিল না। এবার যেন একটু ভালো স্বাদ পেতে চলেছে। আগামী ৯ ডিসেম্বর শাহরুখ খানের সঙ্গে ঢাকায় আসছেন রানী মুখার্জি। অনুষ্ঠান শেষে মুম্বাই ফিরেই নো ওয়ান কিলড জেসিকা ছবির প্রচারের কাজ মন দেবেন বলে জানা গেছে।