নতুন বছরে অপরাহ্র টিভি নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে নয়া চমক নিয়ে এলেন অপরাহ্ উইনফ্রে। নতুন বছরের শুরু থেকে চালু হয়েছে তাঁর নিজের কেব্ল টিভি নেটওয়ার্ক ‘ওন’। জমকালো সব আয়োজন থাকছে এখানে। এই টিভি নেটওয়ার্কের উপস্থাপকদের তালিকায় থাকছেন ব্রিটিশ ডাচেস সারাহ ফার্গুসন এবং কান্ট্রি শিল্পী শ্যানিয়া টোয়াইনের মতো ব্যক্তিত্বরা। ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শেষ পর্যন্ত সম্প্রচারে যাচ্ছে আমার নিজের টিভি নেটওয়ার্ক। এটি আমার জীবনের জন্য সত্যিই নতুন এক অধ্যায়। আমি দারুণ উচ্ছ্বসিত।’ নিজের কেব্ল নেটওয়ার্কের উদ্বোধনের মুহূর্তে এই অনুভূতি অপরাহ্ উইনফ্রের নিজের। ওয়েবসাইট।