শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পাঁচ টাকার প্রেম’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন শাহীন সুমন। ছবিতে অভিনয় করেছেন ইমন। তাঁর সঙ্গে যখন কথা হলো, তখনো তিনি বাসায়।কী করছেন?বাসাতেই আছি। একটু পরে বের হবো। আজ (মঙ্গলবার) আমার শুটিং হবে বিকেলে। শাহীন সুমনের নতুন ছবি অঙ্ক। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন সাহারা। আরও আছেন মারুফ, রত্না।এ সপ্তাহে আপনার অভিনীত চলচ্চিত্র পাঁচ টাকার প্রেম তো ব্যবসায়িক সাফল্য পেল।হ্যাঁ। তাই খুব ভালো লাগছে। ২০০৯ সালে আমার মুক্তি পাওয়া কোনো ছবিই উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য পায়নি। একেকটি ছবি মুক্তি পেয়েছে, আর আমি হতাশ হয়েছি। একপর্যায়ে আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নতুন বছরে ছবিটির ব্যবসায়িক ফলাফল জানার পর একটু নিশ্চিন্ত হলাম।ছবির ব্যাপারে আপনি নিজে কী ধারণা করেছিলেন?দেখুন, পাঁচ টাকার প্রেম মুক্তির মাত্র চার দিন আগে তিনটি প্রেক্ষাগৃহ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা ছবিটি প্রদর্শন করবে না। প্রযোজক সাজ্জাদ এরপর কীভাবে যে ছবিটি মুক্তি দিয়েছেন, তা জানি না। বুঝতেই পারছেন, এই ছবি যে এতটা সাফল্য পাবে, তা কেউই ভাবেনি। আর আমি তো একটা ব্যবসাসফল ছবির জন্য অপেক্ষা করছিলাম।ছবিতে আরও অভিনয় করেছেন মারুফ, রেসি, সাহারা। সাফল্যটা আসলে কার?আমি বলব, এটা আমাদের সবার সাফল্য। কারণ, আমাদের চারজনের অভিনীত আরও একটি ছবি রাস্তার ছেলে মুক্তি পেয়েছে কিছু দিন আগে। ওটা কিন্তু ব্যবসাসফল হয়নি। তাই আমাদের সবার মন খারাপ ছিল। আজ আমরা সবাই এই সাফল্যের অংশীদার।আপনার অন্যান্য ছবির খবর কী?যেমন জামাই তেমন বউ, অবুঝ ভালোবাসা, বিদ্রোহী গার্মেন্টস কন্যা ছবিগুলোর কাজ শেষ। নতুন ছবির মধ্যে কাজ চলছে আমার পৃথিবী তুমি, একসাথে বাঁচবো একসাথে মরবো।ইদানীং কোনো প্রেক্ষাগৃহে গিয়েছেন?আমি কিন্তু নিজের প্রতিটি ছবিই দেখি। অন্য শিল্পীদের ছবিও দেখা হয়। দর্শকদের খুব কাছ থেকে বোঝার চেষ্টা করি, তারা কী চায়। সেভাবেই নিজেকে তৈরি করছি।বিনোদন প্রতিবেদক