নতুন বছরে নতুন অ্যালবাম
জমজমাট একটা বছর হতে যাচ্ছে ২০১১। বছরের প্রথমার্ধেই বাজারে এসে যাবে দারুণ কয়েকজন শিল্পীর অ্যালবাম। রইল তারই কিছু খবর।লেডি গাগা: বর্ন দিস ওয়ে১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে অ্যালবামটির প্রথম সিঙ্গল। গোটা অ্যালবামটি হাতে পাওয়া যাবে ২৩ মে। টুইটারে জানিয়ে দিয়েছেন লেডি গাগা। দুর্দান্ত, দুর্ধর্ষ, দারুণ—এই বিশেষণগুলো বসানো যাবে অ্যালবামটির বেলায়ও। ভক্তদের এমন আভাসও দিয়ে রেখেছেন। ২০১০-এ ফেইম মনস্টার সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম ঘোষিত হয়েছে। ২০১১-তেও তার পুনরাবৃত্তি ঘটতেই পারে।জে-জি ও কেনিয়া ওয়েস্ট: ওয়াচ দ্য থ্রোনগত বছর মাই বিউটিফুল ডার্ক টুইস্টেড ফ্যান্টাসি অ্যালবামের জন্য জে-জির সঙ্গে কাজ করেছিলেন কেনিয়া ওয়েস্ট। তখন থেকেই কাজ চলছিল এই অ্যালবামের। আগামী সপ্তাহে বাজারে আসবে এটি। এরই মধ্যে রিলিজ হয়েছে অ্যালবামের একটি সিঙ্গল ‘দ্যাটস মাই বিচ’।ব্রিটনি স্পিয়ার্সগত বছরের ২ ডিসেম্বর নিজের জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন সামনের বছর মার্চেই আসছে তাঁর নতুন অ্যালবাম। ২০০৮ সালে সার্কাস-এর পর ব্রিটনির আর কোনো অ্যালবাম মুক্তি পায়নি। এবার খুব কাছাকাছি সময়ে মুক্তি পাচ্ছে দুই ডিভা লেডি গাগা ও ব্রিটনি স্পিয়ার্সের অ্যালবাম। ২০১১-তে রাজত্ব করবেন কে?ম্যাডোনা‘এখন নতুন গান গাইতে হবে। যে গানের সঙ্গে আমি নাচতে পারব।’ ডিসেম্বরেই ঘোষণা দিয়েছিলেন ম্যাডোনা। আর নতুন অ্যালবামের কাজটা যাঁর সঙ্গে করবেন, তাঁকেও হতে হবে অসাধারণ কিছু। ম্যাডোনার ভাষায়, ‘ম্যাডেস্ট, সিকেস্ট, মোস্ট ব্যাড অ্যাস পিপল’।ফু ফাইটারস৩ জানুয়ারি টুইটারে ঘোষণা এসেছে নতুন অ্যালবামের কাজ একদম শেষ। ‘হোয়াইট লিমো’ গানটার ১০ সেকেন্ডের ক্লিপও মুক্তি পেয়েছে। ব্যান্ডের সদস্য ডেভ গ্রল বলেছিলেন, ফু ফাইটারসের অ্যালবামগুলোর মধ্যে এটি হবে ‘হেভিয়েস্ট’। নতুন ক্লিপ দেখে ভক্তরাও তা-ই মনে করছেন।কোল্ড প্লেতাদের নতুন অ্যালবামের জন্য বোধ হয় নতুন বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। জে-জি এই অ্যালবামে তাদের সঙ্গে কাজ করতে পারেন।গ্রিন ডে: অসাম অ্যাজ ফকমার্চেই আসতে পারে তাদের নতুন অ্যালবাম। টুইটার বার্তায় জানা গেছে, তাদের লাইভ শোগুলোর ভিডিও ধারণ করা হচ্ছে। লাইভ অ্যালবামই তাই বাজারে আসতে পারে।লিল ওয়েন: দ্য কারটার ফোর২০১০-এর বেশির ভাগ সময়ই জেলখানায় কেটেছে তাঁর। ভক্তদের আশা ছিল, জেল থেকে বেরিয়েই প্রকাশ করবেন নতুন অ্যালবাম। তা হয়নি, নতুনভাবে রেকর্ডিংয়ের কাজ শুরু করেছেন লিলি ওয়েন। এরই মধ্যে বেরিয়ে গেছে নতুন একটি সিঙ্গল।ইউ টু: সংস অব অ্যাসেন্টস্পাইডারম্যান মিউজিক্যাল শো নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন বোনো এবং এজ। পিঠের আঘাত নিয়েও ভুগেছেন বোনো। নতুন অ্যালবাম নিয়েও নানা রকম কথা শোনা যাচ্ছে। তবে এ অবস্থায়ও ইউটু যে নতুন কিছু দিচ্ছে, তাতেই খুশি ভক্তরা।অ্যাভরিল ল্যাভিন: গুডবাই লুলাবাইরেকর্ড লেবেল নিয়ে বিতর্ক, বিবাহবিচ্ছেদ—এসব ঝামেলায় পিছিয়েছে অ্যালবামের মুক্তির তারিখ। তবে মার্চেই আসছে অ্যালবামটি। অ্যালবামের সিঙ্গল ‘হোয়াট দ্য হেল’ মুক্তি পেয়েছে।আরও আসছে পিটবুল, বিস্টি বয়েজ, অ্যাডেল, আর ই এম প্রমুখ শিল্পীর অ্যালবাম।সূত্র: ওয়েবসাইট