নতুন বছরে নতুন গানের কাজ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ওল্ড ইজ গোল্ড’ শিরোনামে আজ কনসার্টের আয়োজন করেছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেড। আজ গান করবে নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড—ফিডব্যাক, সোলস, এলআরবি, নগরবাউল (জেমস), ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ডিফরেন্ট টাচ্, নোভা, আর্ক ও প্রমিথিউস। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। কথা হলো জেমসের সঙ্গে।কেমন আছেন?ভালো, ভালো।আজ ‘ওল্ড ইজ গোল্ড’ কনসার্ট হবে। কনসার্টের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন?এখন আর প্রস্তুতির দরকার হয় না। সব সময় যেমন গান করি, তেমনই করব। গত বছরের শেষ দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আরেকটি কনসার্টে গান করেছিলাম।আজকের কনসার্টে নতুন কোনো গান শোনাবেন?না। পুরোনোগুলোর মধ্য থেকেই করব। নতুন বছরে নতুন গানের কাজ শুরু করব। নানা ঝামেলায় অনেক দিন নতুন অ্যালবামের কাজ করা হচ্ছে না। আশা করছি, কোনো ঝামেলা না হলে আগামী বছরের মাঝামাঝি শ্রোতাদের নতুন অ্যালবাম দিতে পারব। আগে সারা বছরই কনসার্টের কথা শোনা যেত। এখন তেমন শুনতে পাই না।আমি কিন্তু প্রতি মাসেই ৮ থেকে ১০টি কনসার্ট করছি। কোনো মাসে বেশিও হয়। তবে বলতে পারেন, আগে কনসার্ট ছিল ঢাকাকেন্দ্রিক, এখন সারা দেশেই হচ্ছে। আমি এখন ঢাকার বাইরের কনসার্টেই বেশি গান করছি। ঢাকায় এবার অনেক দিন পর করা হচ্ছে।কয়েক মাস আগে আপনি একটি হিন্দি ছবিতে গান করেছিলেন। ওই গানের কী খবর?ওই গানের শিরোনাম ‘বেবাসি’। ওয়ার্নিং ছবির শিরোনাম গান। পরিচালক অনুভব সিনহা। সুর ও সংগীত পরিচালনা করছেন মিট-ব্রস-অঞ্জন জুটি। শুনেছি, ছবিটি আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। জানুয়ারি থেকে গানটির মিউজিক ভিডিও প্রচার করা হবে।মিউজিক ভিডিওতে আপনি আছেন?হ্যাঁ। মিউজিক ভিডিওতে আমিও অভিনয় করেছি।