নতুন বছরে নতুন ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের দ্বিতীয় দিনেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শুরু হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র পেঙ্গুইনস অব মাদাগাস্কার-এর প্রদর্শনী। এ উপলক্ষে সিনেপ্লেক্সে এক প্রিমিয়ার শোয়ের আয়োজনও করা হয় গত বৃহস্পতিবার। গতকাল থেকে থ্রিডি ফরম্যাটে এ ছবির নিয়মিত প্রদর্শনী চলছে।
‘মাদাগাস্কার’ সিরিজের সবশেষ পর্ব মাদাগাস্কার থ্রি: ইউরোপস মোস্ট ওয়ান্টেড ছবির সিক্যুয়াল এটি। এরিক ডারনেল ও সায়মন জে স্মিথের যৌথ পরিচালনার এ ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ২৬ নভেম্বর। এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম ম্যাকগ্র্যাথ, ক্রিস মিলার, ক্রিস্টোফ নাইটস, জন মালকোভিচ ও ‘শার্লক’খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচসহ আরও অনেকে।