নতুন বছরে নতুন বাসায় সাইফিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকানা পরিবর্তন করছেন কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। তবে এ বছর নয়, ব্যস্ততার কারণে আগামী বছরে। তবে বিয়ের আগেই নতুন বাসায় ধর্মীয় কিছু আচার পালন করেছিলেন এই জুটি। এখনকার বাসা থেকে খুব বেশি দূরে নয় নতুন বাসাটি। এক বাসা থেকে কাগজের উড়োজাহাজ ছুড়ে মারলে নতুন বাসায় পড়বে এমন অবস্থা। তার পরও ব্যস্ততার কারণে নতুন বাসার অন্দরমহল সাজানোর ব্যাপারে সময় মিলছে না দুজনের কারোরই। এদিকে ভারতের এক নামজাদা ইন্টেরিয়র ডিজাইনারকে ভাড়া করা হয়েছে অন্দরমহল সাজানোর জন্য। কিন্তু সাইফ চাইছেন কাজের সময় সশরীরে উপস্থিত থাকতে। ফলে কাজ এগোচ্ছে মন্থর গতিতে। টিএনএন।