নতুন বছরে শানাই বাজবে সুস্মিতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। আগামী বছর বিয়ে করবেন বলে সম্প্রতি নিশ্চিত করেছেন তিনি। অবশ্য কার গলায় মালা পড়াবেন, সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি ৩৬ বছর বয়সী এ তারকা। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিলি্লতে ইন্দো-জার্মান আরবান মেলায় হাজির হলে বিয়ে সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন সুস্মিতা সেন। জবাবে তিনি বলেন, `হঁ্যা, আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছি আমি। সবাইকে অনেকদিন ধরে অপেক্ষায় রেখেছি। এখন সময় এসেছে তঁাদের সে অপেক্ষার অবসান ঘটানোর।' এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সুস্মিতা আরও বলেন,`আমি বিয়ে প্রথায় গভীরভাবে বিশ্বাস করি। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ সদ্ধিান্ত হুট করে তো আর নেওয়া যায় না। এজন্যই আমার বিয়ে নিয়ে এই কালক্ষেপণ।' হবু বর সম্পর্কে সুস্মিতা মুখ না খুললেও ধারণা করা হচ্ছে, সেৌভাগ্যবান সেই ব্যক্তিটির নাম ইমতিয়াজ খাতরি। কিছুদিন ধরেই ২৩ বছর বয়সী এ ব্যবসায়ীর সঙ্গে সুস্মিতার প্রেমের জোর গুঞ্জন চলছে বলিউডপাড়ায়। এর আগে বলিউডের চিত্র নির্মাতা বিক্রম ভাট, মুদাচ্ছের আজিজ এবং অভিনেতা রণদীপ হুদার সঙ্গে অভিসারে মেতেছিলেন সুস্মিতা সেন।