নতুন বছরে সানজিদা প্রীতির বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আংটি বদল হয়ে গেছে গত সেপ্টেম্বর মাসে। নতুন বছরের কোনো এক সময় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। পাত্র বিজ্ঞাপনচিত্রের নির্মাতা ও সংগীতশিল্পী জিবরান তানভীর—নিজের বিয়ের খবরটি এভাবেই জানালেন অভিনয়শিল্পী সানজিদা প্রীতি।
প্রীতি বলেন, ‘জিবরানের সঙ্গে আমার পরিচয় ২০০৫ সাল থেকে। তারপর বিষয়টি আমরা আমাদের পরিবারকে জানাই। তাঁরাই আংটি বদলের সিদ্ধান্তটি দেন।’
প্রীতি আরও বলেন, ‘আমি এখন কাজ নিয়ে ব্যস্ত। বিয়ের আনুষ্ঠানিকতার ব্যাপারে এখনো কোনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি।’
তবে প্রীতির সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, নতুন বছরে নতুন জীবন শুরু করবেন তিনি।