নতুন বিজ্ঞাপনে শখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকে অভিনয় করছেন নিয়মিত। দেখা যায় বিজ্ঞাপনেও। বলছি মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখের কথা। কদিন আগে নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন এ অভিনয়শিল্পী। একটি জুতো প্রস্তুতকারক কোম্পানির নতুন পণ্যর বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। জিঙ্গেল-নির্ভর এই বিজ্ঞাপনটির শুটিং হলো কদিন আগে। এটি নির্মাণ করেছেন শাহিন সরকার। জিঙ্গেল লিখেছেন ভারতের দেব জিৎ।
বিজ্ঞাপনটিতে শখের সঙ্গে মডেল হয়েছেন ফারহান ও আরিফ। একটি স্বনামধন্য বিজ্ঞাপন সংস্থার ব্যানারে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।
জানানো হয়, খুব তাড়াতাড়ি এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনটি।