নতুন বিয়ে নতুন বাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাশান ছবির সেই দৃশ্যটির কথা মনে আছে? সাদা শার্ট পরে বাইক চালাচ্ছেন ছোট নবাব, পেছনে নীল পোশাকের কারিনা। সেই শুরু সাইফ-কারিনা প্রেমের। সে রকম দৃশ্য বোধ হয় আবার দেখা যাবে। বিয়ের পরই নতুন বাইক নিয়েছেন সাইফ আলী খান। তার নম্বর এমএইচ-০২ সিএক্স ১৯৭০। সাইফের জন্ম সাল ১৯৭০। সেটাই খোদাই করে নিয়েছেন নম্বরপ্লেটে। বান্দ্রার রাস্তা ধরে বাইকে এই নবদম্পতিকে এবার দেখা যেতেই পারে; পেছনে হয়তো লেখা থাকবে ‘জাস্ট ম্যারিড’। মিড-ডে।