নতুন ভূমিকায় এ আর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতায়োজক, গায়ক, গীতিকার—এ আর রহমানকে এসব রূপেই তো দেখা হয়েছে। সবগুলো ভূমিকাতেই সফল এই শিল্পী এবার আসছেন নতুন রূপে। হিন্দি একটি চলচ্চিত্রের প্রযোজক এবং গল্পকার হিসেবে কাজ করবেন তিনি। তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইএম মুভিজ এবং এরোস ইন্টারন্যাশনাল মিলে একটি চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছে। ‘প্রথমবারের মতো এ আর রহমান একটি ছবির মূল গল্প লিখেছেন। ভালোবাসা, শিল্প, নিজেকে ফিরে পাওয়া—এসব নিয়েই গল্প এগিয়েছে।’ জানিয়েছে এক সূত্র। আর এ আর রহমান বললেন, ‘এরোসের সঙ্গে আমার সম্পর্ক ১৬ বছরের। এবার আমার ভূমিকা একটু বেড়েছে। সৃজনশীল অংশীদারির অন্য দিকটাও আবিষ্কার করতে চেয়েছি আমরা।’ ছবিটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। পিটিআই।