নতুন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা বাঙালির নাট্যসম্পদ। হাজার বছরের ঐতিহ্যে লালিত যাত্রা নিয়ে নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চলে আসছে বহুকাল থেকে। এ বছর লোকজ আঙ্গিকের সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে অনেক দলের নতুন পালায়। নতুন যাত্রার দল মনীষা অধিকারীর পূজাশ্রী অপেরাতে ঢাকা জ্বলছে, মা হয়েছে পথের কাঁটা; সৌমেনের রাজদূত অপেরাতে সমাজের বলি, স্বামী আগে না সিঁদুর আগে; বাবুল শেখের স্বদেশ অপেরাতে সুজন বেদের ঘাট, রমজান আলী মিয়ার দিশারী অপেরাতে রক্তে রাঙা মাটি, লুৎফর রহমানের রূপসী অপেরাতে সাবধান গুরু আসছে, আলমগীর হোসেনের আমার দেশ অপেরাতে দক্ষিণা সুন্দরী, খোকন সাহার পারুল অপেরাতে দাঁড়াও যমরাজ আমি বেহুলা পালায় নতুনত্বের ছাপ রয়েছে। এ মৌসুমে এগুলো নতুন সংগঠিত দল ও নতুন পালা। দেশীয় লেখকের লেখা এসব পালায় যেমন রয়েছে জাতীয়তাবোধ, তেমনি রয়েছে দেশপ্রেম। সাম্য-সম্প্রীতির পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটেছে এসব পালায়।