নতুন রিয়ালিটি শোর বিচারক আনু মালিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিটিভির নতুন রিয়ালিটি শোর বিচারক হচ্ছেন সংগীত পরিচালক ও গায়ক আনু মালিক। নতুন প্রজন্মের তারকাদের গানের প্রতিভা খুঁজে বের করতেই জিটিভি শুরু করতে যাচ্ছে এই রিয়ালিটি শোটি। কঙ্কনা সেন শর্মা, রাইমা সেন মনীষ পল, ভারুন বাদোলার মত অভিনেতা ও উপস্থাপক অংশ নেবেন এই রিয়ালিটি শোতে। জিটিভির ছোটদের রিয়ালিটি শো ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এর গ্র্যান্ড ফিনালে হওয়ার পরই মালিক নতুন রিয়ালিটি শোর কাজ শুরু করবেন। এর আগে আনু মালিক সনি টিভির ‘ইন্ডিয়ান আইডল’ ও ‘এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুচ ভি করেগা’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। টিএনএন।