নতুন রিয়েলিটি শো নিয়ে তারা শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে পেজ থ্রি ও মাস্তি ছবির অভিনেত্রী তারা শর্মার। একজন নারী মা হওয়ার পর তাঁর জীবনের গতিধারা যায় পাল্টে। নতুন প্রেক্ষাপটে অনেক কিছুই শিখতে ও সমঝে চলতে হয় একজন মাকে। তারা শর্মাও দুই সন্তানের মা। মা হওয়ার পর নানা অভিজ্ঞতা এবার তিনি দর্শকদের সঙ্গে ভাগাভাগি করবেন। আর এসবই হবে টিভি পর্দায়। তারা শর্মার গ্রন্থনা ও পরিচালনায় ‘দ্য তারা শর্মা শো-এক নয়ি মা কা সফর’ নামে একটি রিয়েলিটি শো শুরু হতে যাচ্ছে। তারা শর্মা বলেন, ‘নিজে মা হওয়ার পর মানুষজন মাতৃত্ব নিয়ে নানা প্রশ্ন করে আমাকে। ব্লগে সেসব প্রশ্নের জবাব দিতাম। তখনই একটি রিয়েলিটি শোর কথা মাথায় আসে।’ এ মাস থেকে ইমাজিন টিভিতে শোটি শুরু হওয়ার কথা রয়েছে। ওয়েবসাইট।