নতুন রূপে অপরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরে শেষ হয়ে যাচ্ছে অপরাহ উইনফ্রে শো। তবে তাই বলে তাঁদের প্রিয় অপরাহকে টিভি পর্দায় দেখার সুযোগ পাবে না দর্শক, সেটি হচ্ছে না। বরং আগামী বছর থেকে নিজের একটি টিভি চ্যানেল নিয়ে আরও জোরেশোরে মাঠে নামছেন অপরাহ। ‘ওন: দ্য অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক’ নামের এই চ্যানেলের প্রচার শুরু হবে ২০১১ সালের জানুয়ারি মাস থেকে।নিজের চ্যানেলে অপরাহও আসছেন নতুনরূপে। অপরাহ’স নেক্সট চ্যাপ্টার নামের এই অনুষ্ঠান হবে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। এর মধ্যে থাকছে ভারতের তাজমহল ও চীনের মহাপ্রাচীর। এরই অংশ হিসেবে ভারত ও চীন সফর করবেন অপরাহ। সপ্তাহে দুই দিন প্রচারিত হবে এই অনুষ্ঠান। ওয়েবসাইট।