নতুন রূপে এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা, ঢেউ খেলানো বাদামি চুলের মেয়েটিকে দেখে এখন আর চেনাই যায় না। হ্যারি পটার সিরিজের ছবিতে অভিনয় করেছেন ২০ বছর বয়সী এই অভিনেত্রী। সম্প্রতি ভিন্নরূপে দেখা গেছে তাঁকে এবং দেখে চমকে উঠেছে অনেকে। যেন ভোজবাজির মতো নাই হয়ে গেছে অভিনেত্রী এমা ওয়াটসনের দীর্ঘ কেশগুচ্ছ। চুল বর্জন করেছেন তিনি। ‘কদিন আগেই চুল কেটে ফেলেছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারছি না। কিন্তু নয়া এই গেটআপ মনে ধরেছে আমার। অনেক দিন ধরে এভাবে চুল কাটতে চাইছিলাম। কিন্তু ছবির খাতিরে তা আর হয়ে উঠছিল না।’ বললেন এমা ওয়াটসন। ওয়েবসাইট।