নতুন সংগীত-প্রতিভার জন্য উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোলস ফিচারিং ইউ’ নামে এক সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জানা গেছে, সোলসের পরবর্তী অ্যালবামের জন্য একটি গানের কথা লেখা ও তাতে বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ দেওয়ার জন্য সোলসের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে গ্রামীণফোন। এরই মধ্যে অ্যালবামের ১০টি গান তৈরি হয়েছে। এবার একাদশ গানের জন্য একজন গীতিকার খুঁজে বের করার এই প্রচারণা শুরু হবে কাল ১৩ জুলাই থেকে।আগস্ট মাসের মাঝামাঝি আসছে সোলসের নতুন অ্যালবাম জ্যাম। গ্রামীণফোনের গ্রাহকেরা গানগুলো শুনতে পাবেন গ্রামীণফোনের ওয়েলকাম টিউন ও ফুল ট্র্যাক ডাউনলোড সার্ভিসের মাধ্যমে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা ৪০৪০ (মিউজিক রেডিও) নম্বরে এসএমএস বা [email protected]এ ই-মেইল করে তাঁদের এন্ট্রি পাঠাতে পারবেন। গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজী মনিরুল কবির বললেন, ‘আমরা আশা করি, এই প্রতিযোগিতা বাংলাদেশের চলমান সংগীতে এক নতুন মাত্রা যুক্ত করবে। এই প্রতিযোগিতার বিজয়ীরা নিজেদের একটি অবস্থান তৈরি করতে সমর্থ হবেন।’প্রতিযোগিতায় সেরা গানের কথা নির্বাচনে জমা পড়া সব গানের কথা থেকে একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে। এখান থেকে বিচারক প্যানেল সেরা গীতিকার নির্বাচন করবে। সেরা ইনস্ট্রুমেন্টটিও নির্বাচিত হবে তিনটি ধাপে। সোলসের পার্থ বড়ুয়া বললেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান শিল্পীরা তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।’